ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইন্ধন, সাংবাদিকের ফাঁসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 3:55 PM

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইন্ধন, সাংবাদিকের ফাঁসি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইন্ধন, সাংবাদিকের ফাঁসি

২০১৭ সালের অর্থনৈতিক বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে সাংবাদিক রুহোল্লাহ জামের (৪৭) প্রাণদণ্ড কার্যকর করলো ইরান। ফাঁদ পেতে তাকে ইরাক থেকে অপহরণ করেছিলো ইরানের গোয়েন্দা সংস্থা।

আমেরিকার নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান সরকারের অন্যতম তীব্র সমালোচক রুহোল্লাহ জামের মৃত্যুতে বাক-স্বাধীনতা হরণ করার অভিযোগে তেহরানের সমালোচনায় সরব হয়েছে ফরাসি সংবাদমাধ্যম। অপহরণ করার আগে তিনি প্যারিসে বসবাস করছিলেন।

মনে করা হচ্ছে, জামকে অপহরণ ও ফাঁসি দেওয়ার ফলে ইউরোপজুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করার পথে আরো এক কদম এগোল তেহরান। এছাড়া ট্রাম্প জমানার অন্তিম লগ্নে ফ্রান্স-সহ ইউরোহীয় রাষ্ট্রগুলোর উপরে পরমাণু নিষেধাজ্ঞা তোলার বিষয়ে চাপ সৃষ্টি করতেও জামের মৃত্যু প্রভাব ফেলবে বলে মনে করছে ইরান।

ইরানি সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাক-স্বাধীনতার বিরুদ্ধে মারাত্মক আঘাত, জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য ডায়ানা এলটাহাউই। প্রতচিবাদ রোধ করতে নিষ্ঠুর পদক্ষেপ করে ভীতি ছড়াতে চাইছে তেহরান, বলছেন তিনি।

ইরানি টেলিভিশনে জামকে আগাগোড়া ‘দাঙ্গার নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। গত জুন মাসে তার মৃত্যুদণ্ড ঘোষণা করে ইরানের আদালত। তার বিরুদ্ধে ‘বিশ্বের দুর্নীতি’র অভিযোগ আনা হয়েছিলো, যা সাধারণত ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা অথবা ইরানের বিরুদ্ধে চরবৃত্তির মতো অভিযোগের শামিল।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status