ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
গরুর পেটে করে আসছে ভারতীয় ইয়াবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 3:55 PM

গরুর পেটে করে আসছে ভারতীয় ইয়াবা

গরুর পেটে করে আসছে ভারতীয় ইয়াবা

পলিথিনে ইয়াবা মুড়িয়ে সেটি অন্য খাবারের সঙ্গে গরুকে খাওয়ানো হয়। পরে জবাই করে গরুর পেট কেটে সেসব ইয়াবা বের করা হয়। এ কারণে দিনদিন বাড়ছে ভারতীয় গরুর ভুড়ির কদর।

এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ওসি মো. লোকমান হোসেন। বৃহস্পতিবার উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় এ তথ্য দেন তিনি। পরে সেটি সবার মাঝে আলোচনার খোরাক হয়ে দাঁড়ায়। উদ্বেগ প্রকাশের পাশাপাশি গরু চোরাচালান বন্ধে কী ধরণের পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

শুক্রবার সন্ধ্যায় ওসি লোকমান হোসেন বলেন, যেকোনো উপায়ে ভারতীয় গরু আসা বন্ধ করতে হবে। গরু এলে মাদকও আসা শুরু হবে। গরুর পেটে করে যেভাবে ইয়াবা আনা হচ্ছে সেটি উদ্বেগজনক।

কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, গরুর পেটে করে ভারত থেকে ইয়াবা পাচারের তথ্য শুনে আমরা অবাক হয়েছি। দ্রুত গরু চোরাচালান বন্ধ না করলে মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব হবে না।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status