ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
স্বদেশের পথে ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 3:50 PM

স্বদেশের পথে ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’

স্বদেশের পথে ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’

পদ্মা সেতুর ৪১টি স্প্যান বসিয়ে দিয়ে চীনের উদ্দেশে মাওয়া ছেড়েছে সেতুর কাজে ব্যবহৃত বিশ্বের বড় ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’। চট্টগ্রাম হয়ে এটি সমুদ্রপথে চীন পৌঁছাবে। সেতুর কাজে শতাধিক ভিন্ন ভিন্ন ক্রেন ব্যবহার হয়, এর মধ্যে সবেচেয়ে বড় ক্রেন এটি।

৩ হাজার ৬০০ মেট্রিক টন ওজনের সক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনবাহী জাহাজটি সফলভাবে কাজ শেষ করে মাওয়া ছেড়ে যায়। বিশাল ক্রেনবাহী জাহাজটি প্রায় সাড়ে ৩ বছর পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ করে। ক্রেনটির ৪১টি স্প্যান বসানোর দৃশ্য বিস্মিত করে পদ্মা তীরের মানুষকে।

স্থানীয়রা বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান ই যার মাধ্যমে পদ্মা সেতু সম্পন্ন হয়েছে, এটা অবশ্যই তাদের জন্য বড় গর্বের বিষয়। এই জাহাজটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে বলেও জানান স্থানীয়রা।

সেতুর কাজে ব্যবহৃত বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ এটি। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির চীন থেকে নিয়ে আসে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, চট্টগ্রাম বন্দরে পড়বে, ওই খানে ৩৫ দিনের মতো সময় লাগবে। তারা ওই জায়গা থেকে চীনে যাবে। আমাদের এলাকা পার হওয়ার জন্য তার যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা পাওয়ার জন্য আমরা পুলিশকে চিঠি দিয়েছি।

২০১৭ সালে মাওয়া আসা ‘তিয়ান ই’ ওই বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি স্থাপন করে। গত ১০ ডিসেম্বর ৪১তম স্প্যান বসিয়ে বাংলাদেশের মিশন শেষ করে তিয়ান ই।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status