ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বড়দিনে ৫৩১০টি গির্জা পাবে ১১ কোটি ৮৮ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 11:49 AM

বড়দিনে ৫৩১০টি গির্জা পাবে ১১ কোটি ৮৮ লাখ টাকা

বড়দিনে ৫৩১০টি গির্জা পাবে ১১ কোটি ৮৮ লাখ টাকা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে দেশের পাঁচ হাজার ৩১০টি গির্জায় সহায়তা দিতে ১১ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৭৩০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ৬২ জেলায় এসব গির্জার প্রতিটির অনুকূলে ৫০০ কেজি হারে মোট দুই হাজার ৬৫৫ মেট্রিক টন চালের পরিবর্তে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ত্রাণ হিসেবে নগদ টাকার এই বরাদ্দপত্র সম্প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে জানা গেছে, বড়দিন উপলক্ষে প্রতিবছর গির্জায় চাল বরাদ্দ দেয়া হয়। গতবছর ৬২ জেলায় চার হাজার ৯১৭ গির্জায় দুই হাজার ৪৫৮ টন চাল বিতরণ করা হয়। প্রতিটি গির্জাকে ৫০০ কেজি হারে চাল দেয়া হয়েছিল। কিন্তু এবার সরকারের চালের মজুত কমে যাওয়ায় চালের সমপরিমাণ টাকা বিতরণ করা হচ্ছে।

প্রতিটন চালের মূল্য ধরা হয়েছে ৪৪ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে প্রতিটি গির্জা ৫০০ কেজি চালের দাম হিসেবে ২২ হাজার ৩৮৩ টাকা করে পাবে।

বরাদ্দপত্রে বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/সচ্ছলতা/দারিদ্র্যতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপজেলাওয়ারী নগদ টাকা দেবেন এবং নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করবেন। গির্জার সংখ্যা কম হলে ব্যয় না হওয়া টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করতে হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status