ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
অতিরিক্ত মদপানে ‘লাভ সেক্স অর ধোঁকা’ অভিনেত্রীর মৃত্যু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 11:18 AM

অতিরিক্ত মদপানে ‘লাভ সেক্স অর ধোঁকা’ অভিনেত্রীর মৃত্যু!

অতিরিক্ত মদপানে ‘লাভ সেক্স অর ধোঁকা’ অভিনেত্রীর মৃত্যু!

রাতে খাওয়া-দাওয়ার পর অতিরিক্ত মদপানের ফলে বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়। এর ফলেই তার মৃত্যু হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, অভিনেত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে ওষুধ, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র।

হেপাটিইটিস-বি রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। কিডনির সমস্যাও ছিলো। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসাবে দুর্ঘটনাজনিত তত্ত্ব সামনে এলেও, অন্যদিকও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা চলেছে, ‘লাভ সেক্স অউর ধোঁকা’র অভিনেত্রী আর্যা মানসিক সমস্যায় ভুগছিলেন কিনা।

শুক্রবার (১১ ডিসেম্বর) পরিচারিকা পুলিশকে জানিয়েছিলেন, আর্যা বাইরের লোকের সঙ্গে খুব একটা মিশতেন না। ওইদিন কলিংবেল টিপলেও কেউ দরজা খোলেনি। ফোনেও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায়, এই ঘটনার সঙ্গে খুনের কোনো যোগ রয়েছে বলে মনে করছেন না তদন্তকারীরা। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status