ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যে দুটি শর্ত দিয়ে সিনেমা করেন সাই পল্লবী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 11:02 AM

যে দুটি শর্ত দিয়ে সিনেমা করেন সাই পল্লবী

যে দুটি শর্ত দিয়ে সিনেমা করেন সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে দুটি শর্ত মেনে চলেন সাই পল্লবী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার দুটি শর্ত আছে, যা কোনো সিনেমাতেই ভাঙতে চাই না। আমি ছোট ও আঁটসাঁট পোশাক পরতে চাই না। অন্য শর্ত হলো, পর্দায় চুম্বন দৃশ্য করব না।’


এই অভিনেত্রী জানান, একবার তাকে পর্দায় চুম্বন দৃশ্য করতে অনুরোধ জানানো হয়। একটি রোমান্টিক দৃশ্যে নায়কের ঠোঁটে চুমু খেতে বলেন পরিচালক। কিন্তু সরাসরি না করেছিলেন তিনি। এই অভিনেত্রী জানান, পর্দায় চুম্বন দৃশ্যে তিনি স্বস্তিবোধ করেন না।

সাই পল্লবী মনে করেন, মি টু আন্দোলনের কারণেই এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে সহজে বাঁচাতে পেরেছেন তিনি।

খুব শিগগির ‘পাবা কাদাইগাল’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে সাই পল্লবীকে। চারটি গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করছেন— অঞ্জলী, গৌতম বাসুদেবা মেনন, কালিদাস জয়রাম, কাল্কি কোয়েচলিন, প্রকাশ, সান্তনু ভাগ্যরাজ প্রমুখ। ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status