ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 11:26 PM

করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া

করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া

করোনায় শোবিজ তারকাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো নুসরাত ফারিয়ার নাম। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন নুসরাত।

নুসরাত ফারিয়া বলেন, ‘কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না। এরপর করোনা টেস্ট করি। আমার করোনা পজিটিভ এসেছে। গত ৯ তারিখ আমি সর্বশেষ শুটিং করেছি। করোনা উপসর্গ থাকায় শুটিং বন্ধ করা হয়। এখন অবশ্য কোনো উপসর্গ নেই। আগের চেয়ে বেশ ভালো আছি। তবে পুরোপুরি আইসোলেশনে ও সাবধানে আছি।’

এদিকে পরিচালক শিহাব শাহীনও করোনায় আক্রান্ত। তিনি বলেন, ‘ফারিয়ার করোনা উপর্সগ থাকায় শুটিং বন্ধ করে দিয়েছিলাম। গত পাঁচদিন ধরে আমার জ্বর ও শরীর ব্যথা। এমনকি গন্ধও পাচ্ছি না। তাই ধরে নিয়েছি আমারও করোনা পজিটিভ। এখন বাসায় আইসোলেশনে আছি।’

শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে শুটিং করছিলেন নুসরাত ফারিয়া।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status