ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সামান্থার অতিথি আল্লু অর্জুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 11:16 PM

সামান্থার অতিথি আল্লু অর্জুন

সামান্থার অতিথি আল্লু অর্জুন

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘স্যাম জ্যাম’ নামের একটি টক শো সঞ্চালনা করেন তিনি। এতে প্রথমবারের মতো অতিথি হয়ে হাজির হবেন ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন।

অভিনেত্রী নীহারিকার বিয়েতে অংশ নিতে পুরো পরিবার নিয়ে ভারতের উদয়পুরে গিয়েছিলেন এই অভিনেতা। সম্প্রতি তারা হায়দরাবাদে ফিরেছেন। এসেই আল্লু অর্জুন সামান্থার এই টক শোয়ের শুটিং করেছেন বলে জানিয়েছে টলিউড ডটনেট।

জানা গেছে, আল্লুর এই পর্বটি বড়দিন উপলক্ষে প্রচার হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে এটি দেখা যাবে।

ইতোমধ্যে সামান্থার এই অনুষ্ঠান দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। বিজয় দেবরকোন্ডা, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়াসহ অনেক দক্ষিণী তারকা এতে হাজির হয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন নন্দিনি রেড্ডি।

আল্লুর পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এছাড়া আরো আছেন  প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। সিনেমাটি পুরো ভারতেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

অন্যদিকে, সামান্থার হাতেও একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপাতি ও নয়নতারা। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status