গণপরিবহনে চলাকালে মাস্ক ব্যবহার করতে হবে: শিল্প প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 7:18 PM
গণপরিবহনে চলাকালে মাস্ক ব্যবহার করতে হবে: শিল্প প্রতিমন্ত্রী
করোনার ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই গণপরিবহন ও সড়কে অবস্থানকালে সকলকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ।
শনিবার রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের আওতাধীন বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন,করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। করোনার ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। সকল ধরনের সেবা পেতে ইতিমধ্যে সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। মাস্ক ব্যবহারে অবহেলা করে নিজেকে ও পরিবারের সদস্যদেরকে ঝুঁকির মুখে ফেলবেন না।
তিনি বলেন,করোনাকালে গরীব অসহায় মানুষদের কল্যাণে সরকারের পক্ষ হতে খাদ্য সহায়তা,নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও গরীব দুঃস্থদের কল্যানে এগিয়ে আসার আহবান জানান তিনি। শুধু আইনের প্রয়োগের মাধ্যমে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়। মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।