ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ছাদ থেকে পড়ে গেল এক বছরের শিশু, বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 6:43 PM

ছাদ থেকে পড়ে গেল এক বছরের শিশু, বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

ছাদ থেকে পড়ে গেল এক বছরের শিশু, বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

এক বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে খেলতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে যায় শিশু। আর শিশুকে বাঁচাতে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু হয়েছে তার বাবার। এই ঘটনা ঘটেছে ভারতের কলকাতার পর্ণশ্রী থানা এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, মেয়েকে নিয়ে খেলতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বাবার। গুরুতর আহত এক বছরের শিশুকন্যা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের ভিজিল্যান্স বিভাগের কর্মী ছিলেন ৪৪ বছরের সুভাষচন্দ্র পাণ্ডা। শনিবার সকাল ১১টার দিকে এক বছরের শিশুকন্যাকে নিয়ে ছাদে যান তিনি। পরিবারের অনুমান, খেলার ছলেই সম্ভবত বাচ্চাকে উপরে ছুড়ে দিয়ে লুফে নিচ্ছিলেন বাবা। কিন্তু তা করতে গিয়েই হাত ফসকে নিচে পড়ে যায় শিশুকন্যা। মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেন বাবা। ফ্ল্যাটের নিচেই পড়েন সুভাষচন্দ্র। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খোঁজাখুঁজির পর দেখা যায়, বাড়ির দেয়ালের অপর প্রান্তে অন্য বাড়ির চত্বরে গাছের নিচে পড়ে আছে শিশুকন্যা। গুরুতর আহত ওই এক বছরের শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের দল। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আর ওই পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী, সকলেই প্রার্থনা করে চলেছে, ওই শিশুকন্যার যেন প্রাণ রক্ষা হয়।

এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা সকলেই এমন মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে শোকে পাথর। শিশুকে নিয়ে এরকম খেলা যে প্রাণঘাতী হতে পারে, তা অনেকে ভাবতেও পারেননি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status