ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রাজাকারের দোসররা বঙ্গবন্ধুকে আক্রমণ করতে চায়: নৌপ্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 7:28 PM

রাজাকারের দোসররা বঙ্গবন্ধুকে আক্রমণ করতে চায়: নৌপ্রতিমন্ত্রী

রাজাকারের দোসররা বঙ্গবন্ধুকে আক্রমণ করতে চায়: নৌপ্রতিমন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কোনো ব্যক্তি নয়; বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে কখনো হত্যা করা যায়নি। সারাবিশ্ব যখন বঙ্গবন্ধুকে সম্মান দেখাচ্ছে, তখন রাজাকার দোসররা বঙ্গবন্ধুকে আক্রমণ করতে চায়।

তিনি আরও বলেন, এরশাদ-জিয়া-খালেদা চেষ্টা করেও মানুষের মন থেকে (বঙ্গবন্ধুকে) মুছে ফেলতে পারেনি। আজকে কিছু মানুষ ইসলামের নাম ভাঙিয়ে বঙ্গবন্ধুকে আঘাত করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুকে আঘাত করা যাবে না। বঙ্গবন্ধু রয়েছেন ১৮ কোটি মানুষের হৃদয়ে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট বাস টার্মিনালে ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের ড্রেজিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি নদীতে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রফিক আহম্মদ সিদ্দিক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট মেঘনা নদী হয়ে দক্ষিণাঞ্চলসহ ২১টি জেলার যোগাযোগের প্রধান মাধ্যম মজুচৌধুরীর হাট বাস টার্মিনাল। ঢাকা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চালুতে নদী নাব্যতা প্রধান সমস্যা। নদীতে ড্রেজিং করা হলে মজুচৌধুরীরহাট থেকে ঢাকা যেতে ছয় ঘণ্টা সময় লাগবে। সেজন্য সরকার এ রুটে নদীতে ড্রেজিং করার জন্য ৪৯ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ দেয়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status