ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোগান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 4:57 PM

নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোগান

নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে; এতে কেউ লাভবান হবে না।

শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একে পার্টির সদস্যদের এক সমাবেশে তিনি একথা বলেন। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তুরস্কের সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না।  

এসময় তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের তুর্কি-বিরোধী প্রভাবশালী লবি ভেঙে দেয়ার আহ্বান জানান। এরদোগান বলেন,  এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

বৃহস্পতিবার এক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে একমত হন। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে তুরস্ক প্রতিবেশী গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এ ঘটনায় ফ্রান্সের মতো ইউরোপের প্রভাবশালী দেশের সঙ্গেও তুরস্কের দ্বন্দ্ব দেখা দিয়েছে।

এদিকে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা নিয়েছে তার সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা ন্যাটো সদস্যদের দেশের জন্য অপমানজনক।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status