ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়াল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 3:49 PM

মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়াল

মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়াল

করোনাভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়াল সাত হাজার। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে এক হাজার ৩২৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে চার লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ লাখ দুই হাজার ৫০৯ জন। মোট শনাক্ত হয়েছে সাত কোটি ১৫ লাখ ৩৪ হাজার ৪০৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে চার কোটি ৯৬ লাখ ৯২ হাজার ১৯ জন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৬তম। আর মৃতের দিক থেকে ৩২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status