শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 3:11 PM
শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
পদ্মা সেতুর মূল কাঠামোতে সব স্প্যান বসানোয় আনন্দ মিছিল করেছে মাদারীপুর জেলা ছাত্রলীগ। শনিবার সকাল ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের পুরানবাজার থেকে মিছিলটি বের হয়ে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।
দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে ১০ ডিসেম্বর সবগুলো স্প্যান জোড়া লাগে। এতে মাদারীপুরে আনন্দ-উল্লাস করছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের নেতৃত্বে মিছিলটি পুরানবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুর এলাকায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন, সাধারণ রফিকুল ইসলাম মিলন প্রমুখ। এ সময় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয়।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, ‘আমাদের প্রাণের দাবি পদ্মা সেতু, সেটি এখন দৃশ্যমান। এর পুরো কৃতিত্ব বঙ্গকন্যা শেখ হাসিনার। তার জন্যই আমরা পদ্মা সেতু পেয়েছি। তাকে মাদারীপুর জেলার সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ধন্যবাদ। তিনি আছেন বলেই এই অঞ্চলের এতো উন্নয়ন হচ্ছে।’