'জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান'-প্রতিপাদ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় টাঙ্গাইলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আজ শনিবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি। সমাবেশে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননাকারীদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিরোধ সমাবেশে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।