|
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার গ্রেফতারকৃতদের মধ্যে মাদক-সংক্রান্ত অভিযোগে ৩ জন, আদালতের পরোয়ানাভুক্ত ২ জন, জুয়া খেলার অভিযোগে ৬ জন এবং নাশকতার মামলায় ১ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও কয়েকজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে শিক্ষার্থী থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান জোরদার করায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। থানা ওসি শেখ আউয়াল কবির বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
