ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
‘মা’ হওয়ার ইচ্ছা প্রভার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 2:10 PM

‘মা’ হওয়ার ইচ্ছা প্রভার

‘মা’ হওয়ার ইচ্ছা প্রভার

ক্যামেরা-অ্যাকশন ছাপিয়ে ব্যক্তিজীবনেও খুবই উচ্ছ্বসিত এক নারী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দার জনপ্রিয় এই মুখ বিভিন্ন সময়েই নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েতে হয়েছে তাকে। তবে সব কিছুকে পেছনে ফেলে এখন নিয়মিতই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

প্রভাকে নিয়ে মানুষের জানার আগ্রহেরও কমতি নেই। সেই জানার আগ্রহ থেকেই প্রভার কাছে জানতে চাওয়া হয় ‘মা’ হওয়ার ব্যাপারে।

সেই জবাবে প্রভা গণমাধ্যমে বলেন, ‘পরের মেয়ে’ নাটকে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ানা। আরিয়ানার সঙ্গে অভিনয় করার আগে কখনো মা হতে ইচ্ছে করেনি। আরিয়ানার সঙ্গে অভিনয় করতে গিয়ে, ওর আদরমাখা মুখ আর বাচ্চামিতে মনটা ভরে উঠেছে আমার। কোনদিন তার মন খারাপ, সেটাও তার মুখ দেখে বুঝে ফেলে ছোট্ট আরিয়ানা। আর তাই এখন তার মনে হয়, ‘যদি আরিয়ানার মতো আমার একটা বেবি থাকত!’

এদিকে আব্দুন নূর সজলের সঙ্গে ‘অনুশোচনা’ শিরোনামের নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও তার হাতে রয়েছে বেশ কিছু নাটক।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status