ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
অবশেষে প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদির নিষেধাজ্ঞা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:23 PM

অবশেষে প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদির নিষেধাজ্ঞা

অবশেষে প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদির নিষেধাজ্ঞা

অবশেষে আগামী ৫ জানুয়ারির আগেই প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদি আরবের আরোপিত নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর দু'দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত নিষেধাজ্ঞাকে বরাবরই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে আসছিল কাতার। কিন্তু সন্ত্রাসবাদে মদদ এবং অর্থায়নের অভিযোগে অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি ছিল সৌদির। তবে এবার সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দোহা'র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে রিয়াদ।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি আগেই প্রত্যাহার হচ্ছে সৌদি অবরোধ। আর এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

তারা বলেন, এই সমস্যা সমাধান হয়ে গেলে কাতারের বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভালো হবে। এবং আমরা ব্যবসায় আরও বেশি লাভবান হতে পারবো।

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন এবং মিসর।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status