ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে শীতের সবজির ভরপুর সরবরাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:25 PM

রাজশাহীতে শীতের সবজির ভরপুর সরবরাহ

রাজশাহীতে শীতের সবজির ভরপুর সরবরাহ

রাজশাহীর বাজারে শীতের সবজির ভরপুর সরবরাহ। পাইকারি বাজারে কম দামে বিক্রি হচ্ছে সব রকমের সবজি। উৎপাদন খরচের সাথে বাজার দরের ব্যবধানে হতাশ কৃষক। উৎপাদন উপকরণের দাম কমানোর দাবি কৃষকদের।

জেলার সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার খড়খড়ি। ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকায় উৎপাদিত সিম, মুলা, ফুলকপিসহ তরতাজা সবজি নিয়ে হাটে আসেন কৃষকরা। সবজির সরবরাহ বাড়ায় প্রতিদিনই কমছে দাম।

বাজারে কেজিপ্রতি সবজি বিক্রি হচ্ছে, বেগুন ১০ টাকা, ফুলকপি ৫ টাকা, মুলা ৫ টাকা, সিম ৩০ টাকা, পেঁপে ৮ টাকা, মিষ্টিকুমড়া ১০ টাকা, শশা ২২ টাকা, পটল ১৮ টাকা, বাঁধাকপি ১৭ টাকা, লাউ ১০ টাকা পিচ ও করলা ২৫ টাকা।

কৃষকেরা জানান, সবজি উৎপাদনে প্রতি বিঘায় ১৫ থেকে ২০ হাজার টাকা ক্ষতি হয় তাদের।

এ অবস্থায় সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ সরবরাহসহ কীটনাশকের দাম কমানোর দাবি তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ১৩ হাজার ৫৪৪ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status