ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএএসএ’র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:20 PM

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএএসএ’র

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএএসএ’র

বঙ্গবন্ধু সাংবিধানিকভাবেই জাতির পিতা হিসেবে স্বীকৃত, জাতির পিতার অসম্মান কোনভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। একই সঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায়  বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার ইস্যুতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।

সমাবেশে কর্মকর্তারা বঙ্গবন্ধুর সম্মান অক্ষুন্ন রাখতে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও জানান।

এসময় তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

এদিকে শনিবার (১২ ডিসেম্বর) পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মচারীরা জাতির পিতার ভাস্কর্যবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সমাবেশ করছে। পুলিশ বাহিনীসহ সব ক্যাডারের সদস্যরা এই সমাবেশের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিএএসএ’র আয়োজনে কেন্দ্রীয় সমাবেশের অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম।

সংগঠনের ঘোষণা অনুযায়ী সারা দেশের বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা শহরেও একই সময়ে অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলেও বিএএসএ’র পক্ষ থেকে জানানো হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status