ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সুইজারল্যান্ড-চীনের গোপন চুক্তি ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:18 PM

সুইজারল্যান্ড-চীনের গোপন চুক্তি ফাঁস

সুইজারল্যান্ড-চীনের গোপন চুক্তি ফাঁস

সুইজারল্যান্ড-চীন পাঁচ বছর আগে এক গোপন অভিবাসন চুক্তি করেছিল। ওই চুক্তির আওতায় চীনের নিরাপত্তা কর্মকর্তাদের নিজ দেশে ও সমগ্র ইউরোপে মুক্তভাবে চলাচলের অনুমতি দেয়া হয়েছিল। চলতি সপ্তাহে এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশ দুটি আবারও এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে।


এই চুক্তির আওতায় চীনের নিরাপত্তা কর্মকর্তারা সুইজারল্যান্ডে দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারবেন এবং সুইজারল্যান্ড বা ইউরোপের অন্য কোনো দেশে অবৈধভাবে থাকা চীনা নাগরিকদের চীনে ফেরত নিয়ে যেতে পারবেন। হংকং, ম্যাকাওসহ আরও ৫২টি দেশের সঙ্গে সুইজারল্যান্ডের একই ধরনের চুক্তি রয়েছে। তবে মানবাধিকার প্রতিষ্ঠান সেফগার্ড ডিফেন্ডার্সের আশঙ্কা, চীনের সঙ্গে চুক্তির ব্যাপারটি ভিন্ন। কারণ, এর ফলে চীনের অভিবাসন কর্মকর্তাদের বদলে জননিরাপত্তা মন্ত্রণালয়কে বেশি ক্ষমতা প্রদান করা হচ্ছে।

সেফগার্ড জানায়, এসব কর্মকর্তা অবৈধ অভিবাসনের পাশাপাশি অনিয়মিত অভিবাসনও তদন্ত করতে পারেন। এদিকে, চীন ও সুইজারল্যান্ডের চুক্তিটি ২০১৫ সালে স্বাক্ষরিত হলেও তা জনগণের কাছে প্রকাশ করা হয়নি। এমনকি সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও এ বিষয়ে জানত না বলে জানায় তারা।

আলজাজিরার ওই প্রতিবেদনে চুক্তির কোনো নথি অনলাইনেও পাওয়া যায় না বলে জানানো হয়েছে। এমনকি, সুইজারল্যান্ডের অভিবাসন বিষয়ক সচিবালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি লিঙ্ক থাকলেও লিঙ্কে গিয়ে কোনো নথি পাওয়া যায়নি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status