ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষে বিরামপুরে ভারতীয় নাগরিকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:17 PM

মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষে বিরামপুরে ভারতীয় নাগরিকের মৃত্যু

মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষে বিরামপুরে ভারতীয় নাগরিকের মৃত্যু

মাদক বিক্রির পাওনা টাকার জের ধরে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে আলিম উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় দেশের ৪ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিক ও ভারতীয় দুই নাগরিক রয়েছেন।

বিজিবি’র ভাইগড় কোম্পানি কমান্ডার সুবেদার শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার জামালপুর সীমান্তে ২৮৯/২৫ ও ২৬ এস পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিম উদ্দিন ভারত সীমান্তের জামালপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।

এ ঘটনায় শুক্রবার বিকেলে ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি’র) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের ১৯৯ ব্যটালিয়নের কমান্ডার অজয় কুমার তিওয়াড়ী ও বিজিবি ২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো.আবু নাঈম খন্দকার, ভাইগড় বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার শওকত হোসেন ও দাউদপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। সংঘর্ষের ঘটনায় উভয় দেশের জড়িতদের তালিকা করে শাস্তির আওতায় আনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের নাগরিকদের শান্ত থাকতে বলা হয়।

আহতরা হলেন, বাংলাদেশ অংশের বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউপি সদস্য ও দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত. মহির উদ্দিন কবিরাজের ছেলে মইনুল ইসলাম (৩৫) ও তার বড়ভাই মমিনুল ইসলাম (৪৫) এবং ভারতীয় অংশের জামালপুর গ্রামের আলম হোসেন ও আছিরুল ইসলাম। পরে আহত মইনুল ইসলাম ও মমিনুল ইসলামকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ৩টায় জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা মানিক ইসলামের সাথে ভারত সীমান্তের আলিম উদ্দিনের মাদকব্যবসার টাকা পাওনা নিয়ে বাক-বিতণ্ডা হয়।
 
শুক্রবার ভারতীয় সীমানার শূন্য রেখায় নির্মিত মসজিদে জুম্মার নামাজের সময় মসজিদে উভয়পক্ষ নামাজ পড়তে গেলে আবারো বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আলিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয় এবং উভয়পক্ষের কমপক্ষে ৪ জন ব্যক্তি গুরুতর আহত হয়।

এ বিষয়ে, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সীমান্তে উভয়দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের মধ্যে পতাকা বৈঠক হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাঈম বলেন, সীমান্তে অনাকাঙ্খিত ঘটনায় উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় নতুন করে যেন কোনো ধরণের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে বাংলাদেশ অংশে গ্রামবাসীদের পরামর্শ দেয়া হয়েছে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status