ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
করোনা প্রতিরোধে বিমানবালাদের ডায়পার পরার নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:09 PM

করোনা প্রতিরোধে বিমানবালাদের ডায়পার পরার নির্দেশ

করোনা প্রতিরোধে বিমানবালাদের ডায়পার পরার নির্দেশ

বিমানবালাদের নতুন নির্দেশনা দিয়েছে চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন চায়না। বিমানবালাদের করোনা ঝুঁকি এড়াতে এবং সংক্রমণ কমাতে টয়লেট ব্যবহার না করে ডায়পার পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।  

বিবিসি জানিয়েছে, করোনা প্রতিরোধে সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন চায়না ৪৯ পাতার একটি গাইড লাইন তৈরি করেছে। এই গাইডলাইনেই এ নির্দেশনাটি রয়েছে।  

সিএনএন জানিয়েছে, পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুয়িপমেন্ট (পিপিই) নিয়ে নির্দেশনায় কেবিন ক্রুদেরকে কোভিড-১৯ সংক্রমণের  উচ্চঝুঁকির দেশগুলোতে যাওয়া এবং আসা দুক্ষেত্রেই সুরক্ষামূলক মাস্ক, দুই-স্তর বিশিষ্ট ডিসপোজেবল রাবারের গ্লাভস, চশমা, ক্যাপ, সুরক্ষামূলক পোশাক, জুতার কভার পরতে বলা হয়েছে।

টয়লেট ব্যবহার না করে ডায়পার পরার পরামর্শে অনেকেই ভ্রু কুচকালেও বিমানের শৌচাগারগুলো বহুল-ব্যবহারের ফলে যে অস্বাস্থ্যকর হতে পারে তা সর্বজনবিদিত। গত অগাস্টেই ইতালি থেকে দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় এক নারী বাথরুম থেকে করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন।

কোভিড-১৯ এর আগে থেকেই বিমানের বাথরুমের বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়ে আসছে। আর এখন মহামারির এই সময়ে সংক্রমণ থেকে বেঁচে থাকার নতুন পথ বের করারই চেষ্টা চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status