ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
যে কারণে শ্রাবন্তীর প্রতি রোশানের ঘৃণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 10:04 PM

যে কারণে শ্রাবন্তীর প্রতি রোশানের ঘৃণা

যে কারণে শ্রাবন্তীর প্রতি রোশানের ঘৃণা

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে। গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন তারা। চলতি মাসের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর নাম উল্লেখ না করে রোশান একটি পোস্ট দেন, যা ঘিরে তৈরি হয় বিতর্ক। পাশাপাশি শ্রাবন্তীও একটি পোস্ট করেন। তাদের পাল্টাপাল্টি পোস্ট নিয়ে শুরু হয় নানা জল্পনা।

এদিকে ইনস্টাগ্রামে রোশানের একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তা থেকে ধারণা করা হচ্ছে- শ্রাবন্তীকে ঘৃণা করেন রোশান!

মূল ঘটনা হলো, রোববার (২৯ নভেম্বর) রোশান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আত্মজা বন্দ্যোপাধ্যায়ের একটি উদ্ধৃতি পোস্ট করেছেন। তাতে লেখা- ‘একটি বিয়ে বিশ্বাসের উপর নির্ভর করে টিকে থাকে। সিঁদুর তার গুরুত্ব প্রমাণে খুবই দুর্বল চিহ্ন।’ এই পোস্টের ক্যাপশনে রোশান লিখেছেন- ‘আমি এই কথার সঙ্গে সহমত। ব্যক্তিগতভাবে সেইসব নারীকে ঘৃণা করি, যারা বর্তমান অথবা প্রাক্তন স্বামী পছন্দ না করলেও তা ব্যবহার করে থাকেন।

স্বাভাবিক দৃষ্টিতে রোশানের এই পোস্ট নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জির একটি পোস্ট দেখার পরই নতুন জল্পনার সূচনা হয়েছে। আর নেটিজেনরাও দুয়ে দুয়ে চার মিলিয়েছেন। কারণ রোশানের আগে শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। যাতে শ্রাবন্তীকে সিঁদুর পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।

শ্রাবন্তী একটি রিয়েলিটি শো উপস্থাপনা করছেন। তাতেও সিঁদুর পরেই দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। অনেকে বলছেন- সরাসরি কিছু না বললেও শ্রাবন্তীকে খোঁচা দিয়েছেন রোশান। ‘সেইসব নারীকে ঘৃণা করি’ কথাটির মধ্য দিয়ে শ্রাবন্তীর প্রতিই ঘৃণা প্রকাশ করেছেন রোশান।
          
সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status