ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকালো বাইডেনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 7:53 PM

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকালো বাইডেনের

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকালো বাইডেনের

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ে চিড় ধরেছে। এ কারণে কয়েক সপ্তাহ বাইডেনকে একটি সুরক্ষা বুট পরতে হতে পারে বলে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন।

এক বিবৃতিতে বাইডেনের দফতর জানিয়েছে, শনিবার ওই ঘটনা ঘটার পর ৭৮ বছর বয়সী এ ডেমোক্র্যাট রোববার এক্স-রে ও সিটি স্ক্যান করাতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্টের শুধু গোড়ালি মচকেছে, কিন্তু তারপরও তারা তার পায়ের আঘাতের বিস্তারিত জানতে স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন। ওই স্ক্যানেই তার পায়ের মাঝে ‘সূক্ষ্ম চিড়’ ধরা পড়ে। আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ‘হাঁটার বুট’ ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাইডেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের মাধ্যমে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার না করে ফলের বিষয়ে আদালতে আপত্তি তোলা ট্রাম্প বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক টুইটে বলেছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠুন! সূত্র: রয়টার্স
      
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status