ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অর্জুন-মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 5:48 PM

অর্জুন-মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ছবি ভাইরাল

অর্জুন-মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ছবি ভাইরাল

বেশ কিছুদিন ধরে সম্পর্ক হয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। প্রেমের সম্পর্কে বয়স যে কোনো বিষয় নয় তারা তারা বুঝিয়ে দিয়েছেন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানান মুহূর্তের ছবি শেয়ার করেন তারা দু’জন।

শনিবার (২৮ নভেম্বর) এমনই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মালাইকা। সেই ভিডিওর ক্যাপশনে মালাইকা জানিয়েছেন তিনি জীবনের প্রতি কৃতজ্ঞ। সেই ভিডিওযতে বেশ কয়েকবার অর্জুনকেও দেখা গিয়েছে।


এছাড়াও অর্জুনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের আরেকটি ছবি আলাদা করে শেয়ার করেছেন মালাইকা। সেই ছবিতে দু’জনের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

ছবির ক্যাপশনে মালাইকা লিখেছেন যে, অর্জুনের সঙ্গে কাটানো সময়গুলো তার কাছে সর্বদা খুব সুন্দর। ছবিতে মালাই কাকে খুব সুন্দর একটি সবুজ রঙের প্যান্ট স্যুটে দেখা যাচ্ছে। তার সঙ্গে মানানসই ব্রাউন লোফার জুতোয় বেশ ভালো লাগছে অভিনেত্রীকে।

অন্যদিকে ধূসর রঙের সোয়েটশার্টের সঙ্গে একটি কালো রংয়ের প্যান্ট এবং কালো বুট পরেছেন অর্জুন। দু’জনের ফ্যাশনেই রয়েছে শীতের ছোঁয়া। এই মুহূর্তে হিমাচল প্রদেশ সে ছুটি কাটাতে গিয়েছেন মালাইকা ও অর্জুন।

তবে মালাইকার অনেক আগেই হিমাচল প্রদেশের পৌঁছে গিয়েছিলেন অর্জুন কাপুর। কারণ সেখানে ভূত পুলিশ ছবির শুটিং চলছিল তার। সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলি খানও।

এরপরে হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছান মালাইকা। কারিনা কাপুর খান এবং তৈমুরকেও সেখানে দেখা যায়। সেখানের একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল। সেই ভিডিও এ দেখা যাচ্ছে তৈমুর ভিড় করা যেন তাদের দিকে নিষেধ করছে, যাতে তার কোনো ছবি তোলা না হয়।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status