|
সপরিবারে করোনায় আক্রান্ত নায়িকা শিল্পী
নতুন সময় প্রতিবেদক
|
![]() সপরিবারে করোনায় আক্রান্ত নায়িকা শিল্পী শিল্পী বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকেই বাসায় আছি আমরা। শেষ একমাস থেকে আমার স্বামী অফিস করছেন। এরমধ্যে তার জ্বর আসে। আপরে আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) করোনা পরীক্ষা করাই। আমাদের চার জনের রিপোর্ট পজেটিভ আসছে। তিনি আরও বলেন, বাসায় আমার আম্মা থাকেন তিনি সংক্রমিত হননি। কাজের লোকও সুস্থ আছে। আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে শিল্পীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী। অমর নায়ক সালমান শাহের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি। সম্পাদনায়: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
