ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মিস আর্থ-২০২০ হলেন লিন্ডসে কাফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 12:08 PM

মিস আর্থ-২০২০ হলেন লিন্ডসে কাফি

মিস আর্থ-২০২০ হলেন লিন্ডসে কাফি

‘মিস আর্থ-২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ২৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নাগরিক লিন্ডসে কাফি। রোববার তার নাম ঘোষণা করা হয়। মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইতিহাসে এই প্রথমবারের মতো বিজয়ীকে ভার্চ্যুয়ালি মুকুট পরিয়ে দেয়া হয়।

পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে মিস আর্থ প্রতিযোগিতার। তাই শুধু সুন্দর চেহারা হলেই হয় না, এই প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে প্রয়োজন পরিবেশ রক্ষার অঙ্গীকার।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিন্ডসে কাফি বলেন, এটা আমার জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমি হতবাক। আমি হৃদয় দিয়ে এ সম্মানের জবাব দেবো।

এবার প্রতিযোগীদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল: এশিয়া ও ওশেনিয়া, আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপ। এরপর তাদের আর্থ টক, ট্যালেন্ট, ইভনিং গাউন, সুইমস্যুট, স্পোর্টস ওয়্যার, ন্যাশনাল কস্টিউম এবং ইন্টারভিউ উইথ নেটিজেনস ক্যাটাগরিতে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়।

‘মিস আর্থ-২০২০’ বিজয়ীর পরের তিনটি গুরুত্বপূর্ণ মুকুট- মিস আর্থ এয়ার, মিস আর্থ ওয়াটার এবং মিস আর্থ ফায়ার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভেনিজুয়েলা, ফিলিপাইন এবং ডেনমার্কের সুন্দরীরা।

এবারের মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন মডেল, লিডারশিপ ট্রেইনার, ওয়ান ইয়াং ওয়ার্ল্ড-এর শুভেচ্ছা দূত মেঘনা আলম।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status