ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এক বছর প্রেমের পর পুতুলকে বিয়ে করল যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 12:46 PM

এক বছর প্রেমের পর পুতুলকে বিয়ে করল যুবক

এক বছর প্রেমের পর পুতুলকে বিয়ে করল যুবক

শেষ পর্যন্ত একটি পুতুলকেই প্রেম নিবেদন করে অতঃপর বিয়ে। এক বছর ধরে প্রেম করে অতঃপর পুতুলকে বিয়ে করলেন যুবক। করোনা আবহেই বিয়ে সারলেন ইউরি তোলোচকো নামে কাজাখস্তানের এক বডিবিল্ডার।

তার কনে কিন্তু আসলে একটি ‘‌সেক্স ডল’ বা ‘‌যৌন পুতুল’। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‌‌ইউরি তোলোচকোর বিয়ের ভিডিও। যা দেখে হতবাক অনেকে।

জানা গিয়েছে, অনেকদিন ধরেই ইউরির কাছে ছিল ‘‌সেক্স ডল’ মার্গো। গত বছর ডিসেম্বরে মার্গোকে প্রেম নিবেদন করেন ইউরি। সোশ্যাল মিডিয়াতেও জানান সে কথা। এরপর লকডাউনের কারণে বিয়ে পিছিয়ে যায়। পরবর্তীতে রূপান্তরকামীদের মিছিলে অংশ নেয়ায় হামলার মুখে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত নভেম্বরেই সেরে ফেললেন বিয়ে।

তিনি নিজেই জানান, মার্গো আর পাঁচজন সেক্স ডলের মতো নয়। লুকসে বদল আনতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে একাধিকবার। এই প্রসঙ্গে ইউরি বলেন, প্রথমবার যখন আমি মার্গোকে গোটা বিশ্বের সঙ্গে পরিচয় করাই, তখন অনেকেই বাঁকা মন্তব্য করেছিলেন। পরবর্তীতে যার জন্য জটিলতায় ভুগতে শুরু করে মার্গো নিজেই। এরপরই ওর প্লাস্টিক সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।

এদিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, আর পাঁচটি সাধারণ বিয়ের মতো করেই আয়োজন করা হয়েছিল পুরো অনুষ্ঠান। চারদিকে ফুল দিয়ে সাজানো, হাজির আমন্ত্রিতরাও। তার মাঝেই মার্গোকে আংটি পরিয়ে বিয়ে সারলেন ইউরি।

এমনকি প্রথা মেনে চুম্বনও করেন। নবদম্পতিকে শুভেচ্ছাও জানান উপস্থিত অতিথিরা। মার্গোর সঙ্গে প্রেম করার সময়ও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন ইউরি। আর এবার পোস্ট করলেন বিয়ের ভিডিওটি। নেটিজেনরাও তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status