ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ম্যারাডোনার বদলে জীবিত গায়িকা ম্যাডোনার জন্য শোক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 11:28 AM

ম্যারাডোনার বদলে জীবিত গায়িকা ম্যাডোনার জন্য শোক

ম্যারাডোনার বদলে জীবিত গায়িকা ম্যাডোনার জন্য শোক

বুধবার না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। হার্ট অ্যাটাকের কারণে মারা যান তিনি। এরপর থেকেই সারাবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা পপ সম্রাজ্ঞী ম্যাডোনা লুইজ চিকোন। এই গায়িকা এখনো বেঁচে আছেন। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে মৃত ভেবে শোক প্রকাশ করছেন।

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুর খবরের জায়গায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের বদৌলতে ৬২ বছর বয়েসি গায়িকা ম্যাডোনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ছবি ও ভিডিও পোস্ট করে অনেকে শোক প্রকাশ করছেন। টুইটারে ট্রেন্ডিং হয়েছে সংগীতশিল্পী ম্যাডোনার নাম। অনেকে বলছেন, নামের বানান কাছাকাছি হওয়ায় এই বিভ্রাট তৈরি হয়েছে।

লোরকান নামে একটি টুইটার অ্যাকাউন্টে ম্যাডোনার ছবি পোস্ট করে লিখেছেন-‘শান্তিতে ঘুমান ম্যাডোনা। আপনাকে ভালোবাসি।’ এরা নামে এক টুইটার অ্যাকাউন্টে ম্যাডোনার ছবি পোস্ট করে লিখেছেন-‘শান্তিতে ঘুমান পপ গানের সম্রাজ্ঞী ম্যাডোনা।

এমন অনেক পোস্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ম্যাডোনা তার অফিশিয়াল টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনো সরব। তবে এ ধরনের গুজবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই শিল্পী।

১৯৫৮ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ম্যাডোনা। ১৯৭৭ সালে ক্যারিয়ার শুরু করেন এই পপ তারকা। চার দশকের সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বেস্ট সেলিং নারী রেকর্ডিং শিল্পী হিসেবে গিনেস বুকে নাম রয়েছে ম্যাডোনার। তার গাওয়া ৪৬টি গান ইউকে চার্টের সেরা পাঁচে জায়গা পেয়েছে। ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-‘লাইক আ ভার্জিন’, ‘হ্যাং আপ’, ‘হলিডে’, ‘লা ইসলা বোনিতা’, ‘লাইক আ প্রেয়ার’ ইত্যাদি।

ম্যাডোনার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। নিউ ইয়র্ক সিটির ঝুপড়িতে বাস করা ম্যাডোনা হয়ে উঠেছেন সংগীত তারকা। তার ‘লাইক আ ভার্জিন’ ও ‘ভোগ’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠার পেছনের গল্প তুলে ধরা হবে এই চলচ্চিত্রে। এটি ম্যাডোনো নিজেই পরিচালনা করছেন।
        
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status