ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লালডা না কালাডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 5:57 PM

লালডা না কালাডা

লালডা না কালাডা

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে ‘লালডা না কালাডা’। দুই রংয়ের মিশ্রণ দেখলেই তরুণ সমাজের মুখ দিয়ে এই বাক্য বেরিয়ে আসবেই। এবার সেই ট্রেন্ডকে কাজে লাগিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লালডা না কালাডা’।

রিফাত আদনান পাপনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সিয়াম নাসির, তালহা, অনামিকা যূথী ও শাকিলা পারভীন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, দুই নায়িকার একজন লাল ড্রেস পরে লাল গাড়িতে চড়ে ঘুরতে আসে, অন্যদিকে আরেকজন কালো ড্রেস পরে কালো গাড়ি নিয়ে ঘুরতে আসে। তাদের দুজনকে দেখে দুই ছেলে বন্ধু একজন আরেকজনকে বলে কিরে লালডা না কালাডা? সেই ভিত্তিতেই এই নাটকের নামকরণ এটা রাখা হয় বলে জানা যায়।

জানা যায়, আজ সন্ধ্যায় নাটকটি সিডি চয়েস ড্রামা ইউটিউবে অবমুক্ত হবে। এর আগে নাটকের একটি গান প্রকাশিত হয়েছে যা ইতিমধ্যে ভাইরাল।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status