ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আবারও ঝড় তুললেন প্রিয়া প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 5:19 PM

আবারও ঝড় তুললেন প্রিয়া প্রকাশ

আবারও ঝড় তুললেন প্রিয়া প্রকাশ

ভ্রু নাচিয়ে বছর দুয়েক আগে সোশ্যাল দুনিয়ার ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। ‘ওরু আদার লাভ’ সিনেমার একটি গানের দৃশ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর থেকেই আলোচনায় প্রিয়া প্রকাশ।

আবারও সোশ্যাল দুনিয়ার ঝড় তুলেছেন এ অভিনেত্রী। এবার চোখের জাদুতে নয়, মিষ্টি গলায় গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করেছেন তিনি। এমনটাই জানা গেছে প্রিয়ার ইনস্টাগ্রাম সূত্রে।

শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, স্লিভলেস ব্লাউজের সঙ্গে লাল শাড়ি পরে একটি অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন প্রিয়া। সেখানে তিনি গেয়ে ওঠেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমার 'চান্না মেরেয়া' গানটি। একপর্যায়ে তার সঙ্গে কণ্ঠ মেলান বন্ধুরাও।

২০১৮ সালে ভাইরাল হয়েছিলে ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্য। ইউটিউব ট্রেন্ডে ১ নম্বরে উঠে এসেছিল গানটি। প্রিয়া হয়ে উঠেছিলেন বহু তরুণের ক্রাশ।
 
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status