ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দিন গুনছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 4:06 PM

দিন গুনছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

দিন গুনছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন আর চিত্রনায়ক অঙ্কুশ হাজরার প্রেমের খবর সবাই জানেন। টলিপাড়ায় বিভিন্ন সময় প্রেম ইস্যুতে আলোচনার শীর্ষে থাকেন এ তারকা জুটি।

বাস্তবে সফল এ জুটিকে পর্দায় দেখতে চেয়েছেন তাদের ভক্তরা। একসঙ্গে পর্দায় আসার ব্যাপারে উদগ্রীব ছিলেন ঐন্দ্রিলার। অবশেষে এলো সে সুযোগ। ‘ম্যাজিক’ শিরোনামের নতুন একটি সিনেমা দিয়ে বড়পর্দায় আসছেন ঐন্দ্রিলা ও অঙ্কুশ।

‘ম্যাজিক’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। এরই মধ্যে সিনেমার চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। ৬ আগষ্ট থেকে শুরু হয়েছিল এ সিনেমার কাজ। এসএসজি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমাতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। আর মায়ের চরিত্রে দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তীকে।

জানা গেছে, দুজন মানুষের জীবনের চড়াই-উতরাইয়ের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। থ্রিলারধর্মী এ সিনেমাটি নিয়ে আশাবাদী অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনই। এতে ইন্দ্রজিত চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। আর ঐন্দ্রিলা অভিনয় করেছেন কৃতি চরিত্রে। পেশায় তারা দুজনই ফ্যাশন ডিজাইনার।

চিত্রায়ণ শেষে এরই মধ্যে সিনেমার ফার্স্ট লুকও প্রকাশ হয়েছে। শিগগিরই টিজার আসবে বলে জানা গেছে। তবে, আপাতত সিনেমাটি মুক্তির দিন গুনছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। ভক্তরাও অপেক্ষায় আলোচিত এ জুটিকে একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status