ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের রক্তদান কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2020, 3:14 PM

চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের রক্তদান কর্মসূচি

চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের রক্তদান কর্মসূচি

চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে স্মরণীয় রাখতে দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেছে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড (সিবিএফসিএল)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে তারা এই কর্মসূচির আয়োজন করে।

রক্তদান কর্মসূচির আগে সংক্ষিপ্ত সভায় সংগঠনটির উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি চীনা নাগরিক গুয় পেই লিন পিটার। এ সময় অন্যদের মধ্যে সিবিএফসিএলের হান্নান খান, আবুল খায়ের চৌধুরী, এমএনএইচ মুনিম ও সেলিম আহমেদসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম বলেন, ‘চীন ও বাংলাদেশে অবস্থানরত কমিউনিটির সার্বিক উন্নয়নে আমরা কাজ করি। বিশেষভাবে চীন-বাংলাদেশের যেকোনো সংকটে আমরা সহযোগিতা করে থাকি। শিক্ষার্থী থেকে সব শ্রেণী-পেশার মানুষ আমাদের সংগঠনে রয়েছে। করোনার সময় আমরা যৌথভাবে মাস্ক বিতরণসহ সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছি। আমাদের মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।’

এদিন সংগঠনটির প্রায় ৫০ জন বর্তমান ও সাবেক সদস্য রক্তদান করেন। সংগৃহীত রক্ত কোয়ান্টাম ফাউন্ডেশনকে দান করে দেয়া হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status