ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 9:12 PM

নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না, হবে সমন্বিত কারিকুলাম। এটি কার্যকর হবে ২০২২ সালে। জাতীয় সংসদে এমনটিই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বক্তব্য দেয়ার সময় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।

এদিকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী জানান, করোনা মহামারির কারণে সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status