ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনায় স্কুল খোলা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 9:11 PM

করোনায় স্কুল খোলা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

করোনায় স্কুল খোলা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস বা কোভিড-১৯ চলমান পরিস্থিতির মধ্যে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। এজন্য সরকার স্কুল খুলে দিয়ে বাচ্চাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।

করোনার দ্বিতীয় ঢেউ দেশে আসতে শুরু করেছে জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও আসতে শুরু করেছে। করোনা মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। ভ্যাকসিনের আগাম বুকিং দেওয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের আরও বেশি প্রস্তুতি আছে জানিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে সচেতন থাকার এবং মাস্ক পরার আহ্বান জানান।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status