ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
ইরানি নৌবহরে যুক্ত হলো ‘শহীদ রুদাকি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 9:16 PM

ইরানি নৌবহরে যুক্ত হলো ‘শহীদ রুদাকি’

ইরানি নৌবহরে যুক্ত হলো ‘শহীদ রুদাকি’

ইরানের নৌবাহিনীতে যুক্ত করা হলো বিশাল যুদ্ধজাহাজ। ‘শহীদ রুদাকি’ নামের এই যুদ্ধজাহাজে রয়েছে হেলিকপ্টার, ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই যুদ্ধজাহাজের উদ্বোধন করেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি। এ সময় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম। এতে রয়েছে থ্রিডি রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এ ছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগব্যবস্থা।

এই যুদ্ধজাহাজ দূরবর্তী মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে।

এই যুদ্ধজাহাজ সাগরে ইরানসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে। ইরানের রয়েছে বিশাল পানিসীমা। এ কারণে দেশটি ইসলামি বিপ্লবের পর থেকেই সামরিক বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি নৌবাহিনীকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছে।
সূত্র: পার্সটুডে

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status