ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
করোনা আক্রান্ত হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 9:31 PM

করোনা আক্রান্ত হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

করোনা আক্রান্ত হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তথা বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৯ নভেম্বর দুপুর থেকে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন হাবিবুল বাশার। শরীরে করোনা হানা দিল কিনা এমন সন্দেহে পরদিন নমুনা দিলে ১১ নভেম্বর জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

এরপর গত সোমবার হুট করেই হাবিবুলের স্বাস্থ্যের চরম অবনতি হয়। উদ্ভুত পরিস্থিতিতে চিকিৎিসকের পরামর্শে জাতীয় দলের নির্বাচক ও সাবেক টাইগার দলপতি তাৎক্ষণিকভাবে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তিন দিন চিকিৎসা শেষে এখন তিনি আগের চাইতে কিছুটা সুস্থ হয়েছেন।

হাবিবুলের গায়ে এখন আর জ্বর নেই। ফুসফুসের ইনফেকশনও কমে গেছে। শ্বাস-প্রশ্বাসের জটিলতা কিংবা শরীরে কোন ব্যথা নেই। সব ঠিক থাকলে আগামী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক। সুস্থ হয়ে উঠতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status