ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মাস্ক পড়লে ফুল, না পরলে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 November, 2020, 7:58 PM

মাস্ক পড়লে ফুল, না পরলে জরিমানা

মাস্ক পড়লে ফুল, না পরলে জরিমানা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার হাট-বাজারে অভিযানে নেমেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তিনি সাপ্তাহিক হাটে অভিযান চালাচ্ছেন। এই অভিযান চলবে বিকেল ৫টা পর্যন্ত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটে আগত মাস্ক পরিহিত ক্রেতা বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সাথে তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে নতুন মাস্ক।

অপরদিকে, যারাই হাটে বাজারে মাস্ক বিহীন চলাফেরা করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। অভিযান চলাকালীন সময় পর্যন্ত ৫ জনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম  জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এমন উদ্যোগে নেওয়া হয়েছে। জনসচেতনতায় এই অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status