ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 8:00 PM

মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা

মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দিল্লিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে রাজ্যটিতে মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানা করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে মাস্ক না পরলে জরিমানা ৫০০ রুটি জরিমানার কথা ঘোষণা করা হয়েছিল।  এখন তা চারগুণ বাড়ানোর কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভির

দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ চলছে। এই মৌসুমে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। নভেম্বরের শুরু থেকে প্রতি সপ্তাহে আগের রেকর্ড ভাঙছে।

রাজ্য সরকার আগে বিয়ের অনুষ্ঠানে ২০০ জন অতিথিকে অনুমোদন দিয়েছিল, কিন্তু এখন তা কমিয়ে ৫০ করা হয়েছে। পুরোপুরি লকডাউন না করে কেজরিওয়াল সব বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত জানান। মনে করা হচ্ছে, মার্কেটই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মোক্ষম স্থান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দিল্লিতে দৈনিক সংক্রমণ ৭ হাজার ৪৮৬-তে পৌঁছেছে। ওই দিন ১৩১ জনের মত্যু হয়েছে, যা রেকর্ড। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশি; আর মৃতের সংখ্যা ৭ হাজার ৯৪৩।

ফলে এই সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা।  জরিমানার অঙ্ক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে মাস্ক বিতরণের আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status