ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কুৎসিত হওয়ায় প্রেমিকের ব্রেকআপ, রাতারাতি ‘অতি সুন্দরী’ হলেন তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 7:57 PM

কুৎসিত হওয়ায় প্রেমিকের ব্রেকআপ, রাতারাতি ‘অতি সুন্দরী’ হলেন তরুণী

কুৎসিত হওয়ায় প্রেমিকের ব্রেকআপ, রাতারাতি ‘অতি সুন্দরী’ হলেন তরুণী

গায়ের রঙ কালো; চেহারাও খুব বেশি আকর্ষণীয় নয়। তাই সবসময়ই নানাভাবে অপমানিত হতে হতো ১৭ বছরের গুয়েন তুয়ঙ্গেকে। এমনকি তাকে ‘কুৎসিত’ আখ্যা দিয়ে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে।

ভিয়েতনামের এ তরুণী অস্ত্রোপচার করে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছেন। কারণ তিনি তার নতুন ছবির সঙ্গে পুরনো ছবি শেয়ার করেছেন।

মেয়েটি লিখেছেন, তিনি দেখতে ভালো নয়। সেই কারণেই তার বয়ফ্রেন্ড সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। কারোর সঙ্গে পরিচয় তো দূরের কথা, দেখা হলে পরিচয় করাতেও লজ্জা পেতো তার বয়ফ্রেন্ড।

২১ বছরের গুয়েন তুয়ঙ্গে লিখেছেন, একাদশ শ্রেণিতে যখন পড়তেন প্রেমিক তার রূপের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে পারতেন না প্রেমের সম্পর্কের কারণে। এমন সময় তাদের ব্রেকআপ হয়। এরপর তার বন্ধুরাও তাকে এড়িয়ে যায়।

তুয়ঙ্গে জানান, যখন জন্মদিনর পার্টি চলছিল ঠিক তখনই অনেকে বলেছিলেন- ‘এমন ছেলের সঙ্গে এরকম কুৎসিত মেয়ের প্রেম হয় কীভাবে?’ ব্যাপারটি আরো জটিল তখনই হয় যখন বন্ধুদের সঙ্গে আলাপ করানোর ভয়ে প্রেমিক তার থেকে অনেক দূরে থাকতেন।

মাত্র ১৭ বছর বছসে এ তরুণী আরো দুঃখ পেয়েছেন, যখন সম্পর্ক ছেদের বিষয়ে প্রেমিক সেদিনই সিদ্ধান্ত হয়েছিলেন। তখন তুয়ঙ্গে বুঝতে পেরেছিলেন তার প্রেমিক শারীরিক সৌন্দর্যই পছন্দ করতেন। মনের সৌন্দর্য তার কাছে তুচ্ছ।

পুরো বিষয়টি মাকে জানান তুয়ঙ্গে। এরপরেই প্লাস্টিক সার্জারির সাহায্য নেন। এখন নিজের রূপ দেখে আশ্চর্য এ তরুণী। এ পুরো প্রক্রিয়ায় মায়ের সমর্থন পেয়েছিলেন তিনি। মা নিজেই ডাক্তারের কাছে তাকে নিয়ে যায়।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status