ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর চাচি আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 November, 2020, 11:00 PM

প্রধানমন্ত্রীর চাচি আর নেই

প্রধানমন্ত্রীর চাচি আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা মোসা. রাজিয়া নাসের (৮৬)।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগ ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার ৫ ছেলের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের আসনের এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিক ভাবে শোক প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর প্যানের মেয়র তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।


সম্পাদনায়: এম আলমগীর  


 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status