ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 6:22 PM

রংপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রেজওয়ান আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় দেন।  রায় ঘোষণা সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালানোর কারণে বাড়িতে একাই থাকেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে ২০০৪ সালের ২ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পেছনে গেলে আসামি রেজওয়ান আলী গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় ৩ মার্চ বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ৮ জন সাক্ষী ও ডাক্তারের সাক্ষ্য ও জেরা শেষে আসামি রেজওয়ান আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। সেই সঙ্গে গ্রেফতার হওয়ার পর রায় কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। সেই সঙ্গে আদালত আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status