ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে পাঁচ ছিনতাইকারী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 6:06 PM

রাজধানীতে পাঁচ ছিনতাইকারী আটক

রাজধানীতে পাঁচ ছিনতাইকারী আটক

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়। শনিবার রাতে যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুর রহমান (১৯), সাইদুর রহমান (৪৫), মো. রবিন (২০), মো. আরমান (২২) ও মো. হৃদয় ওরফে রবু (২১)।

র‌্যাব-১০-এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকার কামরাঙ্গীরচর থানার কোম্পানিঘাট ও যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত পাঁচটি চাকু ও ১০ টি ব্লেড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবত যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো ছুরি দেখিয়ে টাকা মোবাইল ও মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছে।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান আরো বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status