ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামী-স্ত্রীর ঝগড়া, মীমাংসা নামে গৃহবধূকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 3:35 PM

স্বামী-স্ত্রীর ঝগড়া, মীমাংসা নামে গৃহবধূকে ধর্ষণ

স্বামী-স্ত্রীর ঝগড়া, মীমাংসা নামে গৃহবধূকে ধর্ষণ

চট্টগ্রামের লালখান বাজারে স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া মীমাংসা করে দেয়ার কথা বলে ডেকে এনে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

উত্তর সিএমপির উপপুলিশ কমিশশনার বিজয় বসাক জানান, কিছুদিন আগে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর মনোমালিন্য হলে সে রাগ করে কুমিল্লায় চলে যায়। গত ৬ নভেম্বর রাতে স্বামীর সঙ্গে মিলিয়ে দেয়ার কথা বলে পূর্বপরিচিত মনির লালাখান বাজারে ওই গৃহবধূকে ডেকে নিয়ে আসে। রাতে তার বাসায় রাখে। ৭ নভেম্বর মনিরের স্ত্রী চাকরিতে চলে গেলে ওই গৃহবধূকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে মনির।

পরে পাশের কিছু যুবক দেখে ফেলে জোর করে মনিরের সঙ্গে গৃহবধূকে বিয়ে দেয়ার চেষ্টা করে। পরে গৃহবধূ খুলশী থানায় অভিযোগ করেন দায়ের। এ অভিযোগের ভিত্তিতে রোববার (৮ নভেম্বর) ভোরে নানা জায়গায় অভিযান চালিয়ে প্রধান আসামি মনিরসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে একটি মামালাও করেছেন।


 সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status