ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসা, আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 2:26 PM

তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসা, আটক ৩

তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসা, আটক ৩

জয়পুরহাট শহরে ডান্স গ্রুপের অন্তরালে তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রোববার সকালে শহরের প্রফেসরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের তাঁতি পাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার, গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ ও তার স্ত্রী মৌসুমি আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ডান্স গ্রুপের অন্তরালে দেহ ব্যবসা চালিয়ে আসছিল সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। তারা ডান্স করার সময় তরুণীদের ভয়ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এমন তথ্যর ভিত্তিতে শহরের প্রফেসরপাড়ায় অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার ও ভিডিও ধারণের ছয়টি মোবাইল ফোনসহ অভিযুক্তদের আটক করা হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status