ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নিউইয়র্কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গ্রেফতার ২০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 4:09 PM

নিউইয়র্কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গ্রেফতার ২০

নিউইয়র্কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গ্রেফতার ২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নির্বাচন পরবর্তী বিক্ষোভের নামে আবর্জনায় আগুন জ্বালানোর অভিযোগে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, তারা আবর্জনায় আগুন জ্বালিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছিল এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার দাবিতে কয়েকশ মানুষ বিক্ষোভ করার পর আটকের ঘটনা ঘটে। সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সমাবেশ করেছে কয়েকশ মানুষ।

পুলিশ বলছে, প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা এবং দোকানের কাঁচ ভেঙে ফেলার অভিযোগে তাদের আটক করা হয়েছে। একজনের কাছ থেকে চাকু ও অন্যজনের কাছ থেকে বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের মারমুখী কিছু ছবি প্রকাশ করে বলেছে, প্রত্যেকের মত প্রকাশের ব্যাপারে আমাদের সমর্থন আছে। কিন্তু আগুন জ্বালিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার বিষয়টি মেনে নেয়া হবে না।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status