ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চাকরি পাওয়ায় নিজেকে ‘বলি’ দিলেন ভারতীয় যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 3:50 PM

চাকরি পাওয়ায় নিজেকে ‘বলি’ দিলেন ভারতীয় যুবক

চাকরি পাওয়ায় নিজেকে ‘বলি’ দিলেন ভারতীয় যুবক

কাজ না পেয়ে ক্ষোভে-দুঃখে আত্মহত্যার ঘটনা অহরহই শোনা যায়। তবে কেউ চাকরি পাওয়ায় আত্মহত্যা করেছেন, এ খবর কিছুটা অবিশ্বাস্যই বটে! আর সেই উদ্ভট ঘটনাই ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে।

দীর্ঘদিন পর চাকরি পাওয়ায় ঈশ্বরের উদ্দেশে নিজেকে বলি দিয়েছেন তামিলনাড়ুর এক যুবক।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আত্মঘাতী ওই যুবকের নাম নবীন। তিনি তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকোল এলাকার বাসিন্দা।

জানা যায়, বয়স ৩২ হলেও কোনোভাবেই চাকরি জোগাড় করতে পারছিলেন না নবীন। একদিন তিনি প্রতিজ্ঞা করেন, চাকরি পেলে নিজের জীবন বলি দেবেন এবং ঈশ্বরের কাছে চলে যাবেন।

এর কিছুদিন পরই ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখায় চাকরি হয় নবীনের।

নতুন অফিসে প্রায় ১৫ দিন কাজ করার পরে গত শুক্রবার থিরুভানান্থাপুরমে চলে যান তিনি। সেখানে একটি রেলওয়ে স্টেশনে গিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান এ যুবক।

মৃত্যুর আগে লেখা একটি সুইসাইড নোটে নবীন বলে গেছেন, তিনি ঈশ্বরের কাছে করা ওয়াদা রক্ষায় নিজের জীবন বিসর্জন দিচ্ছেন।

নবীনের আত্মহত্যার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় রেলওয়ে পুলিশ এবং মরদেহ উদ্ধার করে।

তার মৃত্যুর পেছনে আর কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status