ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রভাস-আনুষ্কার বিয়েতে বাধা দুই তারকার পরিবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 10:51 AM

প্রভাস-আনুষ্কার বিয়েতে বাধা দুই তারকার পরিবার

প্রভাস-আনুষ্কার বিয়েতে বাধা দুই তারকার পরিবার

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি প্রভাস-আনুষ্কা। একসঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন তারা। এরফলে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। তবে তাদের প্রেমের গুঞ্জন সবথেকে বেশি শোনা যেতে শুরু করে 'বাহুবলী' ছবিটি মুক্তি পাওয়ার পর। যদিও প্রভাস-আনুষ্কা একে অপরকে সবথেকে কাছের বন্ধু বলেই বারবার দাবি করে এসেছেন।

২৩ অক্টোবর ৪১ এ পা দিয়েছেন প্রভাস, জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে 'পাপসু' বলে সোশ্যাল মিডিয়াতে ডেকে বসেন আনুষ্কা। বেশ তখনই শুরু হয়ে যায় চর্চা। এর আগে আনুষ্কা প্রভাসকে যতবার পাপসু বলে ডেকেছেন, সেই সমস্ত ভিডিও পোস্ট করতে থাকেন।

যদিও গত দুবছর ধরে প্রভাস এবছরই বিয়ে করছেন বলে জানিয়ে এসেছেন অভিনেতার কাকা কৃষ্ণম রাজু ( যিনি কিনা নিজেও অভিনেতা)। কিন্তু প্রভাসের বিয়ের খবর নেই। আনুষ্কারও না।

জানা যাচ্ছে, প্রভাসের পরিবার নাকি ভীষণই রক্ষণশীল। তারা কখনো আনুষ্কাকে প্রভাসের স্ত্রী হিসেবে মেনে নেবেন না। কারণ প্রভাসের পরিবার 'লাভ ম্যারেজ'-এর বিরোধী। বিশেষ করে প্রভাসের বাবা এবং কাকা দুজনেই অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে, আর প্রভাস তার বাবা ও কাকার খুব কাছের। তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি কখনোই আনুষ্কাকে বিয়ে করবেন না।

প্রভাসের পরিবারের খুব কছের এক ব্যক্তি জানান, এই কারণেই  প্রভাস-আনুষ্কা তাদের সম্পর্ককে বন্ধুত্বের থেকে এগিয়ে নিয়ে যাননি।

তবে কি প্রভাস-আনুষ্কার ভক্তরা যারা বাস্তবে তাদের বিবাহ বন্ধনে বাধা পড়তে দেখতে চান, তাদের স্বপ্ন চিরকালই অধরা রয়ে যাবে? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status