ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই পাগলামি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 9:32 PM

যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই পাগলামি

যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই পাগলামি

পুরো বিশ্বের প্রায় সব দেশই এখন তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কে হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি বাইডেন, সেই হিসাব কষছেন সবাই। রাশিয়াও তার ব্যতিক্রম নয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার সংবাদমাধ্যমগুলোতেও গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে কে প্রেসিডেন্ট হবেন তা নিয়ে তারা গুরুত্ব না দিলেও বরং যুক্তরাষ্ট্র কতটা বিশৃঙ্খলার মধ্যে আছে, সেখানে গণতন্ত্রের কেমন পতন ঘটছে, সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে।

বিভিন্ন রুশ সংবাদমাধ্যমের মিডিয়া কাভারেজ বিশ্লেষণের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, অন্যকে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা শিক্ষা দেওয়ার মতো অবস্থানে যে যুক্তরাষ্ট্র নেই, তা জনগণকে বোঝানোর চেষ্টা করছে রুশ সংবাদমাধ্যমগুলো।

 বুধবার (৪ নভেম্বর) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল রোসিয়া টোয়েন্টিফোর কিছু ভিডিও সম্প্রচার করে। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষ চিৎকার করছে, লড়াই করছে। টিভি চ্যানেলটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো ‘পাগলামি’। আরেক জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে মার্কিন নির্বাচন ঘিরে সহিংসতার আভাস দেয়া হচ্ছে।

অবশ্য কিছু টিভি চ্যানেল তাদের অগ্রাধিকারের জায়গাও স্পষ্ট করেছে। তারা সাধারণত ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনার বাইরে রেখে কাভারেজ দিচ্ছে। আবার জো বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ নিয়ে তারা অনেক রিপোর্ট প্রচার করেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status